মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
জসিম সিকদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. রিয়াদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পুরাতন সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জনৈক হাতেম দেওয়ানের ছেলে রিয়াদ হোসেনের অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেওয়ালের মাঝের একটি জায়গা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াদ হোসেন মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
Leave a Reply