1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ছুটিতে এসে হামলার শিকার পুলিশ সদস্য, হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, bdall24.com

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামের বাড়িতে ছুটিতে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য আবুল কালাম। হামলায় তাঁর ডান হাত ও বাম পা ভেঙে যাওয়ার পাশাপাশি ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে আবুল কালামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল কালামের বাবা আব্দুল মালেক অভিযোগ করেন, তাঁর ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেওয়ার পর ডান পায়ের রগ কেটে দেয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে হামলার শিকার হয়েছেন। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews