1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোবাইলের অপব্যবহারে বাড়ছে অপরাধের ঝুঁকি: তারেক আল মেহেদী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোঃ পন্ডিত হোসেন, বিশেষ প্রতিনিধি:

মোবাইল ফোনের অপব্যবহারে নানা ধরনের অপরাধের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি বলেন, বিশেষ করে কিশোর-কিশোরীরা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। অনেক সময় বিভিন্ন প্রলোভন, উসকানি ও প্রেমের ফাঁদে পড়ে মেয়েরা বিপথে পরিচালিত হচ্ছে। তাই শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় সম্পৃক্ত করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আমলাপাড়া কে.সি. নাগ রোড এলাকায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমলাপাড়া শ্যামা পূজা কমিটি।

তারেক আল মেহেদী বলেন, বর্তমান সময়ে শিশুদের বড় একটি অংশ দিনের বেশির ভাগ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকে। খাওয়া, ঘুম কিংবা অবসর—সব ক্ষেত্রেই মোবাইলের ওপর নির্ভরতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে শিশুদের বের করে আনতে সামাজিক সংগঠন ও বিত্তবানদের এ ধরনের সৃজনশীল আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্কের মতো আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি মোবাইল আসক্তি ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবীর কুমার সাহা অংশগ্রহণকারী শিশু-কিশোরদের চিত্রকর্মের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিযোগিতা থেকে সেরা নয়জনকে নির্বাচন করা সহজ ছিল না। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও বেশি শিশু-কিশোর অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিজয়ী প্রতিযোগীদের ড্রিম হলিডে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও শিল্পপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews