মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ শরীফ ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরীফ ঢালীর বিরুদ্ধে পূর্বে ১২টি মামলা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে টংগীবাড়ী থানার উত্তর মূলচর এলাকায় ফিরোজ মিয়ার গ্যাসের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় শরীফ ঢালীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরীফ ঢালী মুন্সীগঞ্জের দক্ষিণ বেহেরকান্দী এলাকার রফি ঢালীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply