1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা: পুলিশ সুপার সাংবাদিক আতিকের মমতাময়ী মা আর নেই মুন্সীগঞ্জে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপে  পরিচয় সুএে এক কিশোরীকে ব্ল্যাকমেইল,গ্রেফতার – ৩ মুন্সীগঞ্জে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ কামরুজ্জামান রতনের বক্তব্যের প্রতিবাদ জানালেন মুন্সিগঞ্জ জেলা জামায়েত আমির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তমাল গ্রেফতার। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার ডিবির অভিযানে মুন্সিগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে না:গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মুন্সিগঞ্জ মোল্লারচর এলাকায় কাঠের পুল নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর

শ্রীপুরে রাস্তায় এলইডি লাইটিং উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

শ্রীপুর বাজারে রাস্তায় ডিজিটাল এলইডি লাইটিং কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র জনাব, আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।

২৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টার সময় শ্রীপুর চৌরাস্তা থেকে শ্রীপুর রেলগেইট পর্যন্ত ডিবি রোডে এলইডি লাইটিংয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার পৌর কাউন্সিলর শাহজাহান মন্ডল, কাউন্সিলর বিল্লাল হোসেন, কাউন্সিলর সাহিদ সরকার, মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, পৌর সচিব বদরুজ্জামান বাদল, উপসহকারী প্রকোশলী, শফিকুল ইসলাম, উপসহকারী প্রৌকশলী বিদ্যুৎ, মোঃ মিজানুর রহমান, শ্রীপুর বাজার নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন খান রতন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ, পৌর আ“লীগ নেতা আলহাজ্ব ওয়াজ উদ্দিন, নুরে আলম মোল্লা, সাংবাদিক, মাহাবুবুর রহমান প্রমুখ।উদ্বোধন শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয় এবং শেষে অতিথিদের আপ্পায়নে মিষ্টি বিতরন করা হয়। তবে দু:খের বিষয় লাইটিং উদ্বোধন শেষ হতে না হতেই বিদ্যুৎতের লোডশেডিং শুরু হয়ে যায়। এতে উদ্বোধনে আসা জনসাধারণ বিদ্যুতের লোডশেডিং সম্পর্কে মেয়র কে অবহিত করেন।

এ সম্পর্কে পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে রাতের আঁধারে জনসাধারনের চলাচলের সুবিধার জন্য বিদ্যুৎ শাস্ত্রয়ী এলইডি লাইটিংয়ের ব্যাবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   May »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews