1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জের জুলাই শহীদ শারিককে নিয়ে লেখা ‘চব্বিশের সেই তরুণ’ মির্জা ফখরুলের হাতে মুন্সীগঞ্জে মাদক বিক্রির নগদ ১৮,০০০/ টাকা সহ দুই জন আসামী গ্রেফতার নগরবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন প্রশাসক টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার নজরুল বর্ষ উদ্বোধন মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন বাড়ির পাশের রান্না ঘরের নিচে পুঁতে রাখা হয়েছিল ৬০ বছরের বৃদ্ধার লাশ ডিবি পুলিশের অভিযানে ‎৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার মুন্সিগঞ্জ সদর থানায় নতুন (ওসি) তছলিম উদ্দিন সিদ্ধিরগঞ্জ ১ টি পিস্তল ১ টি ম্যাগাজিন সহ আসামি গ্রেফতার মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে লৌহজংয়ে ইয়াবাসহ  (১) জন  গ্রেফতার

খাল নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ  মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার করা হবে  প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আজিজ খান বিশেষ প্রতিনিধি :

খাল নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ  মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার করা হবে  প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস দিয়েছেন   প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ‘নয়নের খাল’ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরিদর্শনকালে তিনি বলেন, “খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ।
এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তাদের বিরুদ্ধে তালিকা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খাল উদ্ধার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়। খাল দখল হয়ে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়, পরিবেশ দূষিত হয় এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। তাই নয়নের খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সারাদেশে নদী-খাল রক্ষায় কাজ করছে। নয়নের খালের ক্ষেত্রেও একইভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে গাইড লাইন করে দেওয়া হবে। পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ আজ থেকেই শুরু হবে।
তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনা দেব।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সারাদেশে নদী-খাল রক্ষায় কাজ করছে। নয়নের খালের ক্ষেত্রেও একইভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।

‎স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ কাজ সফল হবে না। কেউ যেন পুনরায় খাল দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হবে এবং
উদ্ধার অভিযানের আশ্বাস দিয়েছেন   প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews