1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

কামরুজ্জামান রতনের বক্তব্যের প্রতিবাদ জানালেন মুন্সিগঞ্জ জেলা জামায়েত আমির

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬

‎মোঃ পন্ডিত হেসেন বিশেষ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলা জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনে

‎

প্রতিবাদ জানিয়েছে।

‎রোববার (২২ জুন) জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত  প্রতিবাদলিপিতে এ অভিযোগ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৯ জুন মুন্সিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। ওই অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মুন্সিগঞ্জ জেলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার বিশ্বাস এ জেলায় কোনো চাঁদাবাজি হয় না।’

এ সময় উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা তার বক্তব্যের জবাবে বলেন, ‘এখানেও চাঁদাবাজি হয়।’ মুন্সিগঞ্জ জেলা জামায়াতের দাবি, আমীরে জামায়াতের বক্তব্যের অর্থ পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

‎প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আমীরে জামায়াত কোনো পর্যায়েই মুন্সিগঞ্জবাসীকে অসম্মান করে কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।

Υ‎জেলা জামায়াতের অভিযোগ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন গত ২০ জুন জেলার একটি অনুষ্ঠানে এবং ২১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আমীরে জামায়াতের বক্তব্য নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের চেষ্টা করেন। এ সময় স্পিকার ওই বক্তব্যকে অসংসদীয় বলে উল্লেখ করেন বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews