মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
জুলাই বিপ্লবের শহীদ বীর শাহরিক চৌধুরী মানিক মিয়ার স্মরণে তার পরিবারের পক্ষ থেকে শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার ৫ আগস্ট বাদ জোহর ডিপুটি বাড়ীস্হ জামে মসজিদে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের জনপ্রিয় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে শোক র্যালি শুরু হয়ে তার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে
র্যালিতে শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, জুলাই বিপ্লবে শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এবং আত্মার মাগফিরাত কামনায় এই শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply