1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর তদারকিতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গজারিয়া থানাধীন লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া মোঃ সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গা থেকে সাকিবুল হাসান (২৭), পিতা—মোঃ মনির হোসেন, সাং—লস্করদী মধ্যপাড়া, থানা—গজারিয়া, জেলা—মুন্সীগঞ্জকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

অভিযানকালে সেখান থেকে মোঃ মতিন (৫৫), পিতা—মৃত ধনু মিয়া বেপারী, সাং—দক্ষিণ সতান্দী, থানা—দাউদকান্দি, জেলা—কুমিল্লাকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মতিনের বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, অভিযানে সর্বমোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews