1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু বদিউজ্জামান জামালের মৃত্যুতে কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩ ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

পাইকপাড়ায় ওয়াজ ও দোয়া মাহফিল: মাদক-সন্ত্রাস নির্মূলে ছাড় না দেওয়ার ঘোষণা সাখাওয়াতের

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা এবং নবগঠিত দাফন-কাফন কমিটির কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জিমখানা লেকপাড়সংলগ্ন মাঠে পাইকপাড়া দাফন-কাফন কমিটির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি শিশুর নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে সঠিক শিক্ষা না পেলে এর নেতিবাচক প্রভাব সমাজ ও তরুণ প্রজন্মের ওপর পড়তে পারে।

তিনি আলেম-ওলামাদের ধর্মীয় আলোচনার পাশাপাশি পরিবার ও সমাজে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিটি এলাকায় পঞ্চায়েতভিত্তিক সামাজিক উদ্যোগ গড়ে তুলে স্থানীয় সমস্যাগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করা প্রয়োজন। তার মতে, একটি পরিবারে কেউ মাদকাসক্ত হলে তার প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে ছোট ছোট ভালো কাজেরও গুরুত্ব রয়েছে। রাস্তা থেকে কলার খোসা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার মতো সাধারণ কাজও অন্যের উপকার করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নামাজের প্রতি মানুষকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নামাজ মানুষের নৈতিক জীবন গঠনে ভূমিকা রাখতে পারে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে ভালো কাজের শিক্ষা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মাদক ও সন্ত্রাস প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, সরকার এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন প্রয়োগের ক্ষেত্রে অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ জেলা। জেলার উন্নয়ন ও আধুনিক নগরায়নের লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তব্যের শেষে তিনি নবগঠিত পাইকপাড়া দাফন-কাফন কমিটির সফলতা ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকপাড়া দাফন-কাফন কমিটির সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজসেবক এবং পাইকপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এস.কে. ওয়াজেদ আলী বাবুল, ব্যবসায়ী ও সমাজসেবক এবং পাইকপাড়া বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা, পাইকপাড়া আপন ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মুরাদ হোসেন বাদল, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইকবাল আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ, চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা. মো. মোস্তাফিজুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, এক্সিম ব্যাংক পিএলসি নিতাইগঞ্জ উপশাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. রোকন উদ্দিন আরমান, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সিকদার মো. বাপ্পি চিশতী, আপন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিঠু ভূইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

মাহফিল পরিচালনা করেন মিউচুয়াল ক্লাব পাইকপাড়ার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোবারক হোসেন।

প্রধান আলোচক হিসেবে ওয়াজ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি জামে মসজিদ, মাসদাইরের খতিব এবং মিনহাজুল কোরআন ইসলামি একাডেমি ও মডেল হিফজ মাদ্রাসা, পাইকপাড়ার প্রতিষ্ঠাতা মুফতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. ইকরাম হোসাইন খান।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মাহবুব আলম ছিদ্দিকী, আমহাট্টা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ নোমান মজুমদার এবং বাবুরাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ হোসাইন।

মাহফিল শেষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণ, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত এবং সবার জন্য নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews