1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া নিতাইগঞ্জে রাজউকের প্লান ও ভবন নির্মাণ অনুমতি ছাড়া ভবন নির্মানের অভিযোগ মুন্সীগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, মামুনের বিরুদ্ধে ২৯ মামলা এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ডিএমপি নিউজে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, হ্যাকের আশঙ্কা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়, ২৯৯ ভোট পেয়ে শীর্ষে খোরশেদ নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজন নারী মুন্সীগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে কৌশলে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং নগদ টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন রনছ হাওলাদারপাড়া এলাকায় বসবাসরত এক নারী কাপড় পরিবর্তনের সময় তাঁর অজ্ঞাতে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণের শিকার হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই ভিডিও পাঠিয়ে তাঁর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার ভয় দেখান। একই সঙ্গে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন।

ঘটনাটি জানার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই মো. ইয়াকুব হোসেন, এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews