মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৭টার দিকে লৌহজং থানাধীন ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় লৌহজং থানার এসআই রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ক্ষেতেরপাড়া গ্রামের আঃ করিম বেপারী (৪৬), আল আমিন শেখ (৩৪) এবং মোঃ আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply