1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানবিক কর্মকাণ্ডে মুন্সীগঞ্জের মানুষের আস্থার নাম সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ bdall24.com

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজ জন্মস্থান মুন্সীগঞ্জের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন (পিপিএম বার, বিপিএম বার)। পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রকৃত শীতার্ত ও অসচ্ছল মানুষের মধ্যে কম্বল বিতরণ, দরিদ্র পরিবারের খাদ্যসহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় তাঁর উদ্যোগ রয়েছে। বিশেষ করে মীরকাদিম পৌরসভার রিকাবীবাজারসহ আশপাশের এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ রয়েছে।

এর আগে তাঁর দিকনির্দেশনায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইসক্রিম ও জুস বিতরণ করা হয়। সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও রিলিফ সেন্টারের সহযোগিতায় দেশব্যাপী ৮৭ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসহায়তা কর্মসূচি বাস্তবায়নের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার কথা জানা গেছে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে নিজ বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজনও করেছেন তিনি।

করোনাভাইরাস মহামারির সময় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান মাহবুব হোসেন। লকডাউনে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) বিতরণেও সহযোগিতা করেন।

চাকরির সুবাদে ঢাকায় বসবাস করলেও নিজ এলাকার মানুষের প্রতি তাঁর রয়েছে বিশেষ টান। সুযোগ পেলেই ছুটে যান মুন্সীগঞ্জে। এলাকার মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মাহবুব হোসেন বলেন, “পুলিশ মানুষের বন্ধু। তাই মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি সব সময় মানুষের জন্য কাজ করে যেতে চাই। এ দেশের প্রকৃত গুণী মানুষ মাঠে রোদ-বৃষ্টিতে পরিশ্রম করে ফসল ফলানো কৃষক। তাঁদের কথা বেশি করে লিখুন।”

তিনি আরও বলেন, দেশকে দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ সব পরিবারের সন্তানদের সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা পালন এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই মাহবুব হোসেনের এসব উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews