নিজস্ব প্রতিবেদক, bdall24.com
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬২ বছর বয়সী অ্যাডভোকেট খোকন সাহা।
এক শোকবার্তায় বিএনপি নেতা টিপু প্রয়াত খোকন সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
খোকন সাহার মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে শোকের আবহ তৈরি হয়েছে।
Leave a Reply