1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া নিতাইগঞ্জে রাজউকের প্লান ও ভবন নির্মাণ অনুমতি ছাড়া ভবন নির্মানের অভিযোগ মুন্সীগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, মামুনের বিরুদ্ধে ২৯ মামলা এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ডিএমপি নিউজে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, হ্যাকের আশঙ্কা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়, ২৯৯ ভোট পেয়ে শীর্ষে খোরশেদ নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজন নারী মুন্সীগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬

মোহাম্মদ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
সৈয়দপুর পশ্চিম যুব সংঘের উদ্যোগে
ও সমস্ত কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২মে) বাদ আছর সৈয়দদপুর ফকির বাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গনে এ ওয়াজ ও দোয়ার আয়োজন করা হয়।

ওয়াজে সৈয়দপুর ফকির বাড়ি পশ্চিম সমাজের সমাজ সেবক মোঃ আলী আহম্মদ শেখ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট চিন্তাবিদ, হাজার যুবকের হৃদয়ের স্পন্দন বাংলার দ্বিতীয় তারিখ জামিল নামে পরিচিতি আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী খতিব, বাদামতলী জামে মসজিদ ও শাইখুল হাদিস নূরবাগ মাদ্রাসা, খিলগাঁও,ঢাকা।ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ফকির বাড়ি পশ্চিম সমাজের সমাজসেবক মো: সোহেল ফকির। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন সৈয়দপুর কদমতলী নতুন জামে মসজিদের ইমাম ও খতিব
হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ রাহমানী। সৈয়দপুর কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাদির ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকগণ। আরজগুজারে ছিলেন সৈয়দপুর ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসহাক। আয়োজনে ছিলেন সৈয়দপুর পশ্চিম যুব সংঘের সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী। সার্বিক সহযোগিতা ছিলেন শাকিল মাদবর, রনি,পারভেজ ফকির,শফিক, নাজমুল,হাসিব, ওয়াহিদ রাতুল
সকল প্রবাসী ও সদস্যবৃন্দ। মোনাজাতে সমস্ত কবরবাসী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে রান্না করা খাবার নেওয়াজ উপস্থিত মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews