1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

বন্দরে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ মূল আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বন্দরে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ মূল আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক গ্রহণ ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে আমির হোসেন ডালিম (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামি শিহাব হাবীবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার শিহাব হাবীব বন্দর থানার শুভকরদী এলাকার মোঃ বাছির আহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে শিহাব হাবীব ও তার এক অজ্ঞাতনামা সহযোগী বন্দর থানার আলী শাহারদী এলাকার আমির হোসেন ডালিমের পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
আমির হোসেন ডালিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ধারাবাহিকতায় ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার মূল আসামি শিহাব হাবীবকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার আসামির দেখানো মতে, একই রাতে রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার শুভকরদী এলাকার জনৈক মোঃ মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর সহযোগীকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews