1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে তারাবো বাজারের জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা রাস্তা থেকে ফারুক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ফারুক মিয়া কুমিল্লা জেলার বরুড়া থানার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের তারাবো ভূঁইয়া পাড়া এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews