নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তমাল গ্রেফতার।
মোঃ কামাল প্রধান বিশেষ প্রতিনিধি :
গতকাল আনুমানিক রাত ১২.৪৫ মিনিটে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে
নারায়ণগঞ্জ সদর থানার শাহ সুজা রোড পাইকপাড়ার মৃত জালাউদ্দিন এর ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর সক্রীয় সদস্য
তমাল আহমেদ নিপু (৪০)কে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, আসামিকে নারায়ণগঞ্জ সদর থানার এফআইআর নং-৩৯, তারিখ-২২ মে, ২০২৬ খ্রিঃ ধারা-৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি তমাল আহমেদ নিপু এর বিরুদ্ধেচট্টগ্রাম এর সাতকানিয়া
থানায় ০১ টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply