1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা: পুলিশ সুপার সাংবাদিক আতিকের মমতাময়ী মা আর নেই মুন্সীগঞ্জে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপে  পরিচয় সুএে এক কিশোরীকে ব্ল্যাকমেইল,গ্রেফতার – ৩ মুন্সীগঞ্জে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ কামরুজ্জামান রতনের বক্তব্যের প্রতিবাদ জানালেন মুন্সিগঞ্জ জেলা জামায়েত আমির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তমাল গ্রেফতার। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার ডিবির অভিযানে মুন্সিগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে না:গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মুন্সিগঞ্জ মোল্লারচর এলাকায় কাঠের পুল নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর

মুন্সিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা: পুলিশ সুপার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

মোঃ পন্ডিত হুসেন বিশেষ প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মেনহাজুল আলম (পিপিএম বার) এর আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রনের কঠোর নির্দেশনা দিয়েছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মেনহাজুল আলম (পিপিএম বার) দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর নজরদারি ও সোর্স নেটওয়ার্ক পুনর্গঠন করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. মোহাম্মদ মেনহাজুল আলম (পিপিএম বার) বলেন, মুন্সিগঞ্জ জেলাকে নিরাপদ ও শান্তিময় রাখা আমাদের মূল লক্ষ্য। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশের ৭টি থানা ও ডিবি একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ ও প্রতিরোধে তথ্যভিত্তিক ব্যবস্থা অব্যাহত চলমান রয়েছে অভিযান।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ ছিল নিয়মিত। তবে সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের ফলে এসব অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং বেশ কিছু ওয়ারেন্টভুক্ত আসামি এলাকা ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে।

জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুধী সমাজ। তাদের মতে, পেশাদার ও জনমুখী পুলিশিং অব্যাহত থাকলে মুন্সিগঞ্জ আরও নিরাপদ জেলায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews