মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
মো: পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি :
আজ বিকাল ২.৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে
গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাট সাকিনস্থ মদিনা মেশিনারী এন্ড স্যানেটারী এর দরজার গোডাউনের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে
আমঘাটা এলাকার মৃত জমির আলীর ছেলে আবু কালাম (৩০), ও চর ডুমুরিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে সজিব মোল্লা (২৭), কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ গনমাধ্যমকে জানায় মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply